হবিগঞ্জের মাধবপুরে হরষপুর রেল স্টেশন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে বিভিন্ন রকমারির প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র-শিক্ষক এসে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যায়নি।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই। তাৎক্ষিকভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র-শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তবে কাছাকাছি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারেনি। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন জানান, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে দেখি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।